লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
লক্ষ্মীপুরে বসতঘরে দূর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (৮) মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের শোক
ত্শতত্নিতবার (২০ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বিকালে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানও শোক বিবৃতি দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীপুর
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপি’র
সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের
দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগে তার ৮ বছর বয়সের শিশুকন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ
হয়ে অকালে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। এছাড়া বেলাল হোসেনসহ
তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতোমধ্যে
আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
ভর্তি করা হয়েছে এবং তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্বৃত্তদের কর্তৃক সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি
দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্বৃত্তদের কর্তৃক
অগ্নিসন্ত্রাসে শিশু আয়েশার অকাল মৃত্যু এবং অপর দুইবোনসহ বেলাল হোসেনের গুরুতর আহত
হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত
সন্ত্রাসী হামলাÑ যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক
সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।’
বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার
সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। দুর্বৃত্তদের
লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু আয়েশা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন। বিএনপি মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ,
আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।