× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ধলু। প্রবা ফটো

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম ধলু। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বলে মন্তব্য করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

শনিবার বিকালে (২০ ডিসেম্বর) নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ে মাঠে ২নং ওয়ার্ড পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

জাহিদুল ইসলাম ধলু বলেন গোটা জাতি এখন তার (খালেদা জিয়া) পথ চেয়ে আছেন। সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তার সুস্থতা কামনা করে দোয়া করছেন। আমরাও মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথ নির্দেশনা দেন।

দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতনসহ প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা