× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম

আইসিএস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাড় চারশ শিক্ষার্থীর অংশগ্রহণে নওগাঁয় আইসিএস জাতীয় মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সহযোগিতায় ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকার উদ্যোগে ‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে এই পরীক্ষার আয়োজন করা হয় । 

আয়োজকরা জানান, পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণির সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৩ জন এবং অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি ৪ জনে একজন করে সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে। 

বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভবিষ্যৎ শিক্ষাজীবনে এই পরীক্ষা কাজে দেবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর আমরা এই পরীক্ষার আয়োজন করে আসছি। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন। এ সময় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি দেলোয়ার হোসাইন সাঈদ, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠনসহ ফাউন্ডেশনটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা