চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯ পিএম
কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে গিয়ে তানিয়া আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার
(১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা
এলাকার মনোহর আলমের মেয়ে।
স্থানীয়
জানায়, ঈদমনি এলাকায় চলার সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি
গাছে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি পাশে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত তানিয়া ও তার
মা-বাবাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অটোরিকশা দুর্ঘটনায় এক শিশুর
মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায়
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।