× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের দুই কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা, বান্দরবানে ৫ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

যুবদলের দুই কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা, বান্দরবানে ৫ জন গ্রেপ্তার

কক্সবাজার শহরে যুবদল কর্মী সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা ঘটনার পর থেকে পর্যটকের ছদ্মবেশে সেখানে আত্মগোপন করেছিল।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলোÑ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার নাছির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম বাবু (২৬) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), মৃত সাহাব উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩) ও ওসমান গণির ছেলে মোহাম্মদ সাকিব (২০)। অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহর যুবদল কর্মী সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক মোটরসাইকেল যোগে কলাতলী থেকে বাসটার্মিনাল এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে এসে একদল দূর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দূর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। শুক্রবার ভোরে ঘটনায় জড়িত কতিপয় আসামি বান্দরবান জেলার লামা উপজেলার মিরিজিরি এলাকার একটি আবাসিক রিসোর্টে অবস্থান করার খবর পায় পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল মাতামুহুরী রিভার ভিউ রিসোর্ট থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসব আসামি গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে পর্যটকের ছদ্মবেশে রিসোর্টটিতে অবস্থান করছিল বলে জানান, জেলা পুলিশের এ মুখপাত্র। অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। 

কক্সবাজার শহরে যুবদল কর্মী সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা ঘটনার পর থেকে পর্যটকের ছদ্মবেশে সেখানে আত্মগোপন করেছিল।


শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলোÑ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার নাছির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম বাবু (২৬) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), মৃত সাহাব উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩) ও ওসমান গণির ছেলে মোহাম্মদ সাকিব (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহর যুবদল কর্মী সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক মোটরসাইকেল যোগে কলাতলী থেকে বাসটার্মিনাল এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে এসে একদল দূর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দূর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে।


শুক্রবার ভোরে ঘটনায় জড়িত কতিপয় আসামি বান্দরবান জেলার লামা উপজেলার মিরিজিরি এলাকার একটি আবাসিক রিসোর্টে অবস্থান করার খবর পায় পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল মাতামুহুরী রিভার ভিউ রিসোর্ট থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।


এসব আসামি গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে পর্যটকের ছদ্মবেশে রিসোর্টটিতে অবস্থান করছিল বলে জানান, জেলা পুলিশের এ মুখপাত্র।


অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।







শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা