× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুর মরদেহ পুকুরে মিলল নিখোঁজের ৪ দিন পর

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সাত বছর বয়সি ওই শিশুর নাম রেশমি ও মধ্যপাড়া (বেগুনপট্টি) গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ডিসেম্বর খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল রেশমি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা