× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:০১ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিন মাস পর নিখোঁজের তিন মাস পর কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদ শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি রাজাবাড়ী বাজারে কাঠের ব্যবসা করতেন। নিহতের ছেলে জনি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ভোর রাতে রাজাবাড়ী বাজার এলাকায় স্থানীয় এক বাড়িতে চোর প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চোরকে ধাওয়া দিলে ওই সড়কের রাজাবাড়ী বাজারের পারুলী নদীর পুরাতন ব্রিজের নিচ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ চোর চোখের আড়ালে চলে গেলে তারা ধারণা করে ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে চোর লুকিয়ে থাকতে পারে। পরে চোরকে খোঁজতে গিয়ে ঘরের মধ্যে ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের অর্ধগলিত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে কাঠ ব্যবসায়ী আসাদুজ্জামান সরকার আসাদের স্বজনরা ঘটনাস্থলে আসে। পরে তার ছেলে জনি সরকার এবং সানজিদা আক্তার (২১) লাশের গায়ে থাকা গেঞ্জি এবং পড়নের লুঙ্গি দেখে তাদের বাবার মরদেহ বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে জনি সরকার জানান, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে তার বাবা নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার বাবার সন্ধান না পেয়ে একদিন পর ২৫ সেপ্টেম্বর শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে তার বাবাকে কারা, কেন এবং কি কারণে হত্যা করে মরদেহ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রেখেছে তারা জানেন না। তার বাবার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তাদের জানা নেই।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আনুমানিক ২০-২৫ দিন আগে ব্যবসায়ীকে অজ্ঞাত কোনো স্থানে হত্যা করে মরদেহ ব্রিজের নিচের পরিত্যক্ত টিনের ঘরে ফেলে রাখে। হত্যার কারণ এবং হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা