দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:০৯ এএম
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে খালিদ চৌধুরীর বাড়ি কিছুটা রক্ষা পেলেও আসলামের বাড়ি ভস্মিভুত হয়েছে। তবে কোনও হতাহতদের ঘটনা ঘটেনি।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী শহীদ শরিফ ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও পোস্ট দিয়েছে তার পরিপেক্ষিতে উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান মিজান।