× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পার্টির আনিসুলের গ্রামের বাড়িতে আগুন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:০০ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪০ এএম

জাতীয় পার্টির আনিসুলের গ্রামের বাড়িতে আগুন

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না।

রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান।

তিনি জানান, মধ্যরাতের দিকে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে দ্বিতল বাড়িটিতে দুইটি কক্ষ ও একটি গাড়ি পুড়ে গেছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা