× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে দুই কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭ এএম

টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত নারী। প্রবা ফটো

টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত নারী। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে দুই কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস।

পুলিশ জানায়, প্রবাসী করিম উল্লাহর বসতবাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়নকক্ষ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।  আজ ভোর সাড়ে ৪টার দিকে যৌথ অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোস্তফা খাতুন মুন্নি (৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা