× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেই করল জিডি!

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম

শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নিখোঁজ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মিয়ার বিরুদ্ধে

টিকটকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে গত ১৩ ডিসেম্বর স্ত্রী মারুফা আক্তারকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নুড়ুইল গ্রামে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মুকুল মিয়া বগুড়া সদরের নুড়ুইল গ্রামের বাসিন্দা ও পেশায় ঢালাই মিস্ত্রি। নিহত মারুফা আক্তার পাশের পীরগাছা গ্রামের বাসিন্দা। তাদের বিয়ে হয় নয় বছর আগে। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, টিকটকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে গত বছরের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তিন মাস পূর্বে পুনরায় বিয়ের মাধ্যমে তারা আবার সংসারে ফেরেন। নিহত মারুফা ও গ্রেপ্তার মুকুল দম্পতির ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

হত্যার পর প্রমাণ গোপন করতে মরদেহ বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের তদন্ত সাপেক্ষে জানা যায়, গত ১১ ডিসেম্বর মারুফা তার চাচাতো বোনের বিয়েতে নাচের একটি ভিডিও টিকটকে প্রকাশ করেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মুকুল মিয়া মারুফাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গোপন করতে বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে দেন। পরে ১৫ ডিসেম্বর স্ত্রী নিখোঁজ দাবি করে সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তবে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার রাতে হত্যার কথা স্বীকার করেন মুকুল মিয়া। এরপর তার দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা