× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান রংপুর জেলা প্রশাসকের

কাউনিয়া (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান রংপুর জেলা প্রশাসকের

রংপুরের কাউনিয়া উপজেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা