চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে পৃথক অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ভ্যেকু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার
(১৮ ডিসেম্বর) শুভপুর ও বুধবার উপজেলার কাশিনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। জানা গেছে, এবার
শুষ্ক মৌসুমের শুরুতে পুরোদমে অবৈধভাবে মাটিকাটা শুরু করে ব্যবসায়ীরা। বুধবার রাতে
উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রাম এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার সময়
হাতেনাতে একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয় এর পরিপ্রেক্ষিতে বিকালেও উপজেলার
শুভপুর ইউনিয়নের তিন পাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে কৃষি জমি
থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০’-এর
১৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার
(ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘প্রত্যেকটি এলাকার কৃষি ও জনস্বার্থে অবৈধভাবে মাটি
কাটাবিরোধী প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’