× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার

জাতি যখন একটি অবাধ, সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচনের দিকে এগোচ্ছে, সেই মুহূর্তে পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা ও দায়িত্বহীনতার সুযোগ নিয়েই একটি চক্র নির্বাচন বানচালের পথ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন কেবল কাগুজে ঘোষণায় পরিণত হবে। রাষ্ট্র যদি নাগরিকের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের আস্থা কোথায় থাকবে?

ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত অপচেষ্টা।

এর আগে সকাল ১০টায় খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়ায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম পরওয়ার। সেখানে তিনি বলেন, স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা হয়েছিল। আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতা জীবন দিয়ে সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে।

এছাড়া বৃহস্পতিবার বিকেলে শোভনা ইউনিয়নের মান্দারতলায় অনুষ্ঠিত মতুয়া সম্মেলনেও যোগ দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা