অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম
নারায়ণগঞ্জ জেলায় ফ্যাসিস্টবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় আওয়ামী লীগ নেতাসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান (৪০), জহিরুল ইসলাম শান্ত (২৯) ও রবিউল হোসেন (৬১)। ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে আটক হন আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন (৩৩) এবং ফয়েজ আহম্মেদ ওরফে বরফি চোরা মাইজা ফয়েজ (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় নূর সালাম (৬৫), মো. জুয়েল (৩৫), মো. সেন্টু (৩৭), মো. নাঈম হোসেন (২৯), ফিরোজ (৩৫), মো. বাপ্পি (৩৮), রফিকুল ইসলাম (৪৩) ও মো. মিলন শেখ (৩৬) কে।
বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করে আরিফ হোসেন (৩৭), মো. ইয়াকুব আলী (৬৫) ও মাইদুল ইসলাম (২৯) কে। রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হন মোহাম্মদ উল্লাহ (৫২), মো. রাকিব মোল্লা (৩৪), ফয়সাল আহাম্মেদ (২৮), দ্বীন ইসলাম অপু (৩৬), মো. মহর আলী (২৮) ও মো. লিটন (৩৫)। এছাড়া সোনারগাঁও থানা এলাকায় গ্রেপ্তার করা হয় হিরা (৩৩) ও মো. আবদুর রহমান (৫৮) কে। আড়াইহাজার থানা পুলিশ আটক করে জমির আলী (৫৭) ও আজিজুর রহমান মোল্লা (৬৬) কে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত ২৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই দিনে জেলার সাতটি থানা এলাকায় নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত সাতটি চেকপোস্টে ২৮০টি যানবাহন ও ৩৪৮টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রসিকিউশন দেওয়া হয় এবং ১৪টি মোটরসাইকেল আটক করা হয়।
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ফ্যাসিস্ট ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।