× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সান্তাহার ইউপি চেয়ারম্যানের ভাইয়ের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

পুকুরে ভেসে আছে মৃত মাছ। প্রবা ফটো

পুকুরে ভেসে আছে মৃত মাছ। প্রবা ফটো

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীনের ছোট ভাই রিয়ন সরদারের পুকুরে বিষ দিয়ে প্রায় ৭ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে তার নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে।

এর আগে গত ৩০ নভেম্বর রাতে মৎস্য চাষী রিয়নের বড় ভাই নাজিমের ২টি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।

মৎস্য চাষী রিয়ন সরকার বলেন, বেশ কিছুদিন ধরে তিনি দেড় বিঘার একটি নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে টেঙরা, জাপানি, মৃগেল, সিলভার ও ব্ল্যাক কার্প সহ দেশীয় নানা প্রজাতির বড় ও পোনা মাছ চাষ করেন। রাতে কে বা কারা তার পুকুরে বিষ দিলে মাাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা