× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীরদ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময়  এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর।

ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।

আব্দুল গফুর জানান, মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় চারটি নৌকাকে ধাওয়া করে  আরকান আর্মি। এরমধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাকে ধরে ফেলে তারা। ওই দুই নৌকায় মধ্যে ৯ জেলে ছিল। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বিজিবির দেয়া তথ্যমতে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা