কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩ পিএম
কক্সবাজারের রামুতে মিয়ানমারে সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে সীমান্তগামী মিনিট্রাক থেকে ভারী আগ্নেয়াস্ত্রের ১৬শ’ ম্যাগজিন রাখার প্রসেসসহ (পিস বাউন্ডলি) তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান, রামু
থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
গ্রেপ্তাররা হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার
নুরুল আলমের ছেলে মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী এলাকার মো. বদিউজ্জামানের
ছেলে মো. ইলিয়াছ (১৯) ও ঘিলাতলী এলাকার এম এ সামাদের ছেলে আতিকুর রহমান (২৫)।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার মধ্যরাতে রামু উপজেলার
জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকা দিয়ে যানবাহন যোগে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর
কাছে সরবরাহের জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম পাচারের খবর পায় পুলিশ। পরে চা-বাগান এলাকায়
আল মদিনা নামের খাবার রেঁস্তোরার সামনে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে পুলিশের একটি অস্থায়ী
তল্লাশি চৌকি স্থাপন করে। একপর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা নাইক্ষ্যংছড়িগামী একটি
মিনিট্রাক সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টেক
পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক ৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে
তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
‘পরে মিনিট্রাকটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্লাস্টিকের
সাদা চটের ৩২টি ছোট বস্তা। বস্তাগুলো খুলে পাওয়া যায় ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন
রাখার ১৬শ’ প্রসেস (বাউন্ডলি)। জব্দ করা হয় মিনিট্রাকটও। “
ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তি দিয়েছে; উদ্ধার
করা ম্যাগজিন রাখার প্রসেসগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর
কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল।’
গেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা
করা হয়েছে বলে জানান, মনিরুল ইসলাম ভূঁইয়া।