× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালত চত্বরে জোড়া খুন: কিলিং মিশনে সরাসরি জড়িত ইজাজুল গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী  ইজাজুল  (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত ইজাজুল হোসেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ জানায়, গত ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে খুলনা আদালতের মূল ফটকের সামনে হাজিরা শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০)-কে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, খুলনা মহানগরীতে সক্রিয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শন, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি এবং চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই এই জোড়া খুন সংঘটিত হয়েছে।

ঘটনার পরপরই র‍্যাব-৬ এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) এরই ধারাবাহিকতায়

বিকাল  সাড়ে ৫টায় খুলনা মহানগরীর পার্শ্ববর্তী রূপসা নদীর অপর পাড়ের আইজগাতি এলাকা থেকে মোহাম্মদ ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ইজাজুল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোড়া খুনে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ভিডিও ফুটেজেও তাকে ঘটনাস্থলে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা