ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৫ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩ পিএম
ফেনীতে গ্রামীণ ব্যাংকের সদর উপজেলার শর্শদী বাজার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।
বুধবার (১৭
ডিসেম্বর)) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটেছে। জানা
যায়, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় সেদিনও ভবনের
দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা- কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়ি
কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন
আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে নেমে এসে আগুন নিয়ন্ত্রণের
চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক
শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিঁড়ি কক্ষে থাকা ৩টি মোটরসাইকেল
ও ২টি বসার ব্র্যাঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর
কাজ করায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী
কার্যক্রম নেওয়া হবে।
ফেনী মডেল
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল
পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত
করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।