× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরবির শিক্ষার্থীদের জন্য পুরো বিশ্ব খোলা : ধর্ম উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:০৮ পিএম

আরবির শিক্ষার্থীদের জন্য পুরো বিশ্ব খোলা : ধর্ম উপদেষ্টা

শিক্ষার্থীদের আরবির দক্ষতা বাড়াতে চবির আরবি বিভাগকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আরবির শিক্ষার্থীদের জন্য পুরো বিশ্ব খোলা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আরবি বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি চবির আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তির ব্যবস্থা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ও চবি ক্যাম্পাসে একটি ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ প্রতিষ্ঠার কথা জানান।

দেশে এত মাদ্রাসা, এত আরবি বিভাগ থাকলেও আরবিতে খেদমত করার জন্য মানুষ নাই বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আরবি ভাষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘আরবি ভাষা পৃথিবীর প্রায় ২৫টিরও বেশি দেশের সরকারি ভাষা। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক, শ্রমবাজার ইত্যাদি বহু ক্ষেত্রে আরবি ভাষার চাহিদা ব্যাপক।’

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নতুন সরকার শপথ নিলেই আমরা বিদায় নিয়ে চলে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নাই। যতটুকু আল্লাহ তা’য়ালা সুযোগ দিয়েছেন, কাজ করে যাচ্ছি।

পূর্বে রাজনীতির বাইরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয় নাইÑ এমন অভিযোগ করে উপদেষ্টা বলেন, এইটা একটা দুঃখজনক লিগ্যাসি। পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা নাই। তবে আমরা আশা রাখি, এই ব্যবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা