× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন ফরম সংগ্রহে সরব আগ্রহী প্রার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৮ পিএম

মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহী প্রার্থীরা

মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহী প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এর পাশাপাশি সভা-সমাবেশ, গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রতিবেদকদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বুধবার বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি মো. আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহ শেষে মো. মাজহারুল ইসলাম বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দলীয় ঐক্যের মাধ্যমে নির্বাচনী লড়াই এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-১ আসনে তাকে প্রাথমিক মনোনয়ন প্রদান করা হয়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ. খান মঞ্জু। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান।

এ ছাড়া গোপালগঞ্জ-০২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সমশের আলী মোল্লা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গোপালগঞ্জ-০৩ আসনে জামায়াত প্রার্থী এম. এম. রেজউল করিমের পক্ষে পৌর জামায়াতের সেক্রেটারি ও আসন সচিব শওকত আলম আজাদ ফরম সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসনে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসনে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পাশাপাশি এনসিপি ও গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ-০১ ও ০৩ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে।

জেলায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্রে ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ ওয়াদুদ ভূঁইয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড খাগড়াছড়িতে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা