× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে দেওয়া হলো হাইব্রিড ধানের বীজ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম

বিনামূল্যে দেওয়া হলো হাইব্রিড ধানের বীজ

রবি মৌসুমে বোরো আবাদে উৎপাদন বাড়াতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, আসন্ন রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই উপজেলার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধি পাবে। এর সুফল হিসেবে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার যে প্রণোদনা দিচ্ছে, তা তাদের আরও আত্মনির্ভরশীল করে তুলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা