× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ধানের শীষের সমর্থনে একমঞ্চে ৭ মনোনয়নপ্রত্যাশী

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২১ পিএম

টঙ্গীতে ধানের শীষের সমর্থনে একমঞ্চে ৭ মনোনয়নপ্রত্যাশী

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়নপ্রত্যাশী একমঞ্চে উঠেছেন। এ সময় সব ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মধুমিতা রোড সংলগ্ন টঙ্গী কনভেনশন হলে এক নির্বাচনী প্রাক প্রস্তুতি সভায় এ আহ্বান জানানো হয়।

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে একমঞ্চে উঠা মনোনয়নপ্রত্যাশীরা হলেনÑ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

সভায় বক্তারা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবাই ধানের শীষের পক্ষে কাজ করেন। আমরা বিএনপি করি, আমাদের প্রতীক ধানের শীষ।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেনÑ গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা