× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম

অভিযানকালে স্তুপকৃত কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রবা ফটো

অভিযানকালে স্তুপকৃত কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রবা ফটো

শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার চার মালিক হতে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানে সদরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরের জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-০৫, ওই ইউনিয়নের মির্জাপুরের কান্দিপাড়া গ্রামের মেসার্স মুন ব্রিকস, শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লায় মেসার্স এ এইচ ব্রিকস ও পৌরসভার তাতালপুরের মেসার্স আর ইউ বি ব্রিকসসহ প্রত্যেককে ৩লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা