বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০১ পিএম
পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। প্রবা ফটো
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্নসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই মহান এই দিনটির স্মরণে সারা দেশের মত পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।
গতকাল (১৬ ডিসেম্বর) সকাল থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেড়া উপজেলা চত্বরের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বেড়া প্রেসক্লাব।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং তোপধ্বনি করা হয়। সকাল ৯ টায় শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। বিজয় দিবস আমাদের সেই অনুপ্রেরণাই দেয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নূরেন মায়িশা খান , বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ , নিতাই চন্দ্র সরকার, বেড়া উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস।