রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২১ পিএম
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬
বর্তমান সময়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আওয়ামী লীগ নেতাসহ ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।