× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে এক মাসে ৯৩ জন আটক

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৬ পিএম

জয়পুরহাটে এক মাসে ৯৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবা ফটো।

জয়পুরহাটে এক মাসে ৯৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবা ফটো।

জয়পুরহাটে গত নভেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাসব্যাপী অভিযানে ৯৩ জনকে আটক করা হয়েছে। এক হাজার ৪৩৩টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা।

জেলা প্রশাসনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার আয়েশা সিদ্দীকা তাওহীদা স্বাক্ষর করেছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি ৯১২টি অভিযান পরিচালনা করেছে বিজিবি। এছাড়া পুলিশ ১৪০টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩০টি, র‍্যাব ১৭টি এবং টাস্কফোর্স ৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযান ও আটকের তালিকা

অভিযানে উদ্ধারকৃত তালিকার মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, টাপেন্টাডল, ব্রুপেনরফিন ইনজেকশন, চোলাই মদ ও নেশাজাতীয় ট্যাবলেট। এছাড়া চোরাচালানকৃত মোবাইল ফোন, কসমেটিকস, চিনি, লবণ, পেঁয়াজ ও বাইসাইকেল জব্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলায় মাদক সংক্রান্ত অপরাধের হার সবচেয়ে বেশি। গত এক মাসে জেলায় ২ জন খুন, ১০টি নারী ও শিশু নির্যাতন, ৪টি ধর্ষণ এবং ১৬টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া চুরির ঘটনা ঘটেছে ৮টি। তবে এই সময়ে ডাকাতি, অপহরণ বা অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা