নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০০ পিএম
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই বড় নূর ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, এর আগে মঙ্গলবার রাতে
সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে
নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর ছালামকে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের
২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল
হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি নূর ছালাম।
তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের রড় ভাই এবং নারায়ণগঞ্জ সিটি
করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবেক
ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর ছালাম ক্ষমতার
দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিলেন।