× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পুলিশের ওপর ককটেল হামলা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

ডাকাতির ঘটনায় আহত পাওয়ার লুমের শ্রমিক আব্দুল। প্রবা ফটো

ডাকাতির ঘটনায় আহত পাওয়ার লুমের শ্রমিক আব্দুল। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদসাদী এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টায় পাওয়ার লুম ব্যবসায়ী আব্দুর রবের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতির বিষয়ে আব্দুর রব জনাান, ডাকাতরা তার থেকে আনুমানিক ৭ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আমি সামান্য আহত হলেও আমার এক কর্মচারী আব্দুল গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে এবং ডাকাতদের ধরার উদ্দেশ্যে পুলিশও ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ডাকাত দল পুলিশকে ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের ধরতে পুলিশ চেষ্টা করলে তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা