× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১৯ পিএম

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। প্রতীকী ছবি

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থানা পশ্চিম নন্দীপাড়া এলাকার একটি বাসায় মো. পারভেজ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বাবা মো. খাইরুদ্দিন জানান, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় আমরা দেখতে পাই। পরে ছেলেকে (পারভেজ) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের ভাড়া বাসায় খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া আব্বাস আলী রোডের ৪ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলে একটি টিস্যু কোম্পানিতে চাকরি করত। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা