নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:০২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী
আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী
হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর
দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা
নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি
বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।