× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর দেশ গড়বে : রুমানা আফরোজ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ পিএম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাকেরগঞ্জের জেএসইউ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। প্রবা ফটো

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাকেরগঞ্জের জেএসইউ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। প্রবা ফটো

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ বলেছেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ। যেখানে প্রতিটি নাগরিক পাবে সমান অধিকার, উন্নত শিক্ষা, স্বনির্ভর অর্থনীতি এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাকেরগঞ্জের জেএসইউ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বাকেরগঞ্জে বিজয় দিবস উদযাপন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় রুমানা আফরোজ বলেন, ‘তরুণরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে এবং প্রযুক্তি শিক্ষা ও ঐক্যের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

আলোচনা সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের গর্বিত সন্তান। তাঁদের আত্মত্যাগেই আজ আমরা লাল-সবুজের পতাকা, পরাধীনতা থেকে মুক্তি এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন জাতির পরিচয় পেয়েছি। তাঁদের এই মহান অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক কেরামত আলী সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা