× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে : ডা. জেহাদ খান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪ পিএম

বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে : ডা. জেহাদ খান

কেন্দ্রীয় শূরা সদস্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান বলেছেন, ১৯৭১ সালের পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে। তাদের কাছে স্বাধীনতা মানে দিল্লির গোলামি। আর জামায়াতে ইসলামী স্বাধীনতা বলতে বোঝে নিজের শক্তিতে, নিজের মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা আয়োজিত বিজয় র‍্যালিতে এসব কথা বলেন তিনি। এ সময় অধ্যাপক ডা. জেহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে- কারা সত্যিকার অর্থে স্বাধীনতা চায়, আর কারা স্বাধীনতার নাম ভাঙিয়ে রাজনীতি করে। বিজয় র‍্যালিটি করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে করিমগঞ্জ কলেজ মোড়, মধ্য বাজার ও মোরগমহল প্রদক্ষিণ করে নোয়াকান্দি মোড়ে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হক, উপজেলা সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, করিমগঞ্জ পৌরসভা সভাপতি সাইফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা