× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটকে যান চলাচল বন্ধ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়ায় গুরুত্বপূর্ণ একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষসহ আশপাশ এলাকার বাসিন্দারা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বুড়িচং -কালিকাপুর সড়কের সদর ইউনিয়নের হরিপুর এলাকার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি সিমেন্ট নিয়ে কালিকাপুরের দিকে যাওয়ার সময় ব্রিজের উপর উঠতেই হঠাৎ পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়। এতে ট্রাকটির একটি অংশ ব্রিজের ভেতরে ঢুকে পড়ে এবং সেটি সেখানেই আটকে থাকে। এ দুর্ঘটনার ফলে বুড়িচং-কালিকাপুর সড়কে বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ছোট যানবাহনও বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং জরুরি কাজে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েন।

 বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্রিজের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি অস্থায়ীভাবে মেরামত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রিজটির ধারণক্ষমতা অনুযায়ী ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন হলে স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেন। দ্রুত ব্রিজটির টেকসই সংস্কার এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা