× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে পেঁয়াজের গুদাম ও বাজারে অভিযান, ৫৩ হাজার টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দরে আমদানিকারকদের গুদাম ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজারসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা