× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩০ পিএম

সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নওগাঁর সাপাহারে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি এলাকায় এই  সড়কদুর্ঘটনা ঘটে। নিহত দছিরণ বিবি উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে তিনি আনারপুর বিস্কুট ফ্যাক্টরির কাছে পাকা রাস্তার উপর ওঠেন। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা