× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম

সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

কক্সবাজারের পেকুয়ায় এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। এক মাস আগে থেকে পেকুয়া সদরের দক্ষিণে জিন্নতআলী চৌধুরী সড়ক নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়াউল ট্রেডার্স অ্যান্ড নিশাত ট্রেডার্স।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১৬০০ মিটার রাস্তার কাজ বাস্তবায়ন করছে। এদিকে সড়কের কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। 

নন্দীরপাড়া গ্রামের দিদারুল ইসলাম জানান, সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয়রা কাজে অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে ঠিকাদার সাময়িকভাবে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। 

স্থানীয়রা আরও জানায়, কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে কক্সবাজার থেকে ছরওয়ার নামের একজন প্রকৌশলী এসে কাজ তদারকি করেন। তিনি কাজের ব্যাপক অনিয়মের সত্যতা পেয়েছেন। নন্দীর পাড়া এলাকার নুরুল হোছাইন জানান, সরকারি কাজের নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে। ওই সড়কটি ৬ মাস বর্ষার মধ্যে পানিতে ডুবে থাকে। যেনতেন সামগ্রী দিয়ে কাজ করলে সড়ক টেকসই হবে না। ভারী যানবাহন বা মালামালের গাড়ি যাওয়া-আসা করলে ২/১ বছরের মধ্যে সড়ক ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি মানসম্মত সড়ক নির্মাণ না করলে কয়েক মাসের মধ্যে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। 

অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদেক জানান, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। সড়কের কাজে এলাকার স্থানীয় লোকজন চাঁদা দাবি করছে। স্থানীয় কিছু লোককে শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি, এ কারণে তারা কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ জানান, কাজে অনিয়ম হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজ তদারকি করে নিয়ম অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা