মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ পিএম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের প্রথম দিনে সাবেক যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে ডিবি হেফাজতে। এছাড়াও মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মাগুরা -১ ও ২ আসনের জামায়াতে ইসলামীর ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১৫
ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ
আল মাহমুদের কাছ থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাগুরা-১ আসনের স্বতন্ত্র
প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়া কুটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র
সংগ্রহ করেন। তিনি তার অনুগত নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের
হন দুপুরের খাবারের উদ্দেশ্যে। পুলিশ সুপার কার্যালয়ের রাস্তায় যেতেই জেলা গোয়েন্দা
পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয়। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া এক সময়ে আওয়ামী
লীগের অঙ্গসংগঠন শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
তার ছোট ভাই
শ্রীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, আমার ভাইকে
৫ আগস্টের পরে দুইটি মামলায় আসামি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়টাই
তিনি আমেরিকাতে বসবাস করছিলেন। এরপর তিনি দেশে এসে দুইটি মামলায় জামিন নিয়েছেন। এরপরও
প্রকাশ্য রাস্তা থেকে তাকে ডিবি তুলে নিয়ে যায়।এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের
(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এছাড়াও মনোনয়নপত্র
সংগ্রহ করেন মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
একই সঙ্গে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিনের পক্ষে
দলটির ভারপ্রাপ্ত সহকারী আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরপর মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে
মনোনয়নপত্র সংগ্রহ করেন মিথুন রায়।
মাগুরা সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, সাবেক আওয়ামী লীগ নেতা
কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটিকে সদর থানার নাশকতা মামলা নম্বর ২৬/২০২৪ আসামি হিসেবে
গ্রেপ্তার দেখানো হয়েছে।