× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম

অটোরিকশা চালক শরীফ হোসেনকে হারিয়ে পরিবারে শোকের মাতম। প্রবা ফটো

অটোরিকশা চালক শরীফ হোসেনকে হারিয়ে পরিবারে শোকের মাতম। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শরীফ হোসেন (৪৫) অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা দুজন যাত্রী আহত হন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুশুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ হোসেন মুশুরি বৈরাগবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধার ও ঘাতক কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় । 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন। 

ওসি সবজেল হোসেন জানান, দুপুর ২টার দিকে ফজুরবাড়িরমোড়-ইছাপুরা সড়ক যোগে মুশুরি এলাকা থেকে রূপগঞ্জ থানা এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই নিহত হন  অটোরিকশা চালক শরীফ হোসেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুজন আরোহী আহত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা