× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকসই কৃষির মান উন্নয়নে সুবর্ণচরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

সুবর্ণচরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা উপজেলা কৃষি অফিস। প্রবা ফটো

সুবর্ণচরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা উপজেলা কৃষি অফিস। প্রবা ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই হাজার সাধারণ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় মোট দুই হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে এক হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং অপর এক হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার প্রদান করা হয়। প্রতিজন কৃষককে ১০ কেজি চিনাবাদাম বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৮ কেজি সয়াবিন বীজের সঙ্গে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আকিব ওসমান বলেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের পাশে রয়েছে। টেকসই কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সময়োপযোগী ও মানসম্মত  সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসময় তিনি কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে চাষাবাদ করার আহ্বান জানান কৃষকদের ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানানো হয়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা