× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭ পিএম

ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত

ঝালকাঠির  নলছিটিতে ট্টলি গাড়ির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি  উপজেলা অংশের লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার দূর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিমা আক্তার তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে একটি সংযোগ সড়ক থেকে  ওই সড়কে (বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে) ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা