× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুস্থ মানুষের চোখের আলো ফেরাতে ডিএসকের মানবিক উদ্যোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১৬ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:২৫ পিএম

নেত্রকোনায় (ডিএসকে)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। প্রবা ফটো

নেত্রকোনায় (ডিএসকে)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। প্রবা ফটো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ছানিপড়া রোগীদের জন্য একটি বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ওরবিস ও কমপ্রেহেসিভ ক্যাটারেট সার্ভিসেস প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে  ৩০ জন রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। ক্যাম্পের প্রথম ধাপে মোট ২৪৫ জন রোগীর চোখ পরীক্ষা (স্ক্রিনিং) করা হয়। এর মধ্যে ১২৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার (রুপক), সহকারী সমন্বয়কারী ছায়েদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন ও স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার হোসেন জীবন।

উপকারভোগী রোগীরা জানান, বিনা খরচে ও সহজে চোখের চিকিৎসা এবং ছানি অপারেশনের সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। গ্রামাঞ্চলে এ ধরনের চক্ষু ক্যাম্প নিয়মিত আয়োজনের জন্য তারা ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাছাইকৃত বাকি রোগীদেরও ছানি অপারেশন সম্পন্ন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার দুস্থ মানুষের চোখের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা