× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশা ও শীতে স্থবির দিনাজপুরের জনজীবন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৩২ এএম

ঘন কুয়াশা ও শীতে স্থবির দিনাজপুরের জনজীবন

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে।

অন্যদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। আজ সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে সকাল থেকেই দিনাজপুরে শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছেন। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে সকালবেলা স্বাভাবিক জনজীবনেও কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গেছে। আপাতত শীতের এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। সকালে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

তিনি আরও জানান, শীতজনিত অসুস্থতা এড়াতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা