× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় মরা মুরগি জবাই করে বিক্রি !

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

চকরিয়ায় মরা মুরগি জবাই করে বিক্রি !

কক্সবাজারের চকরিয়ায় মরা মুরগি জবাই করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাঁচাবাজারের বিভিন্ন মুদি দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে চকরিয়া থানা পুলিশ এবং চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী জানান, কাঁচাবাজারে এক মুরগি ব্যবসায়ী মরা মুরগি জবাই করে বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের মুদি দোকানগুলোতে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে মূল্যতালিকা না টাঙালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মরা মুরগি জবাই করে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা