× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

ঝিনাইদহে মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঝিনাইদহে মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে তামান্না ইয়াসমিন (২০) নামে এক কলেজছাত্রী মারা গেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের পাগলাকানাই ব্যাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্রী ও কোটচাঁদপুর উপজেলা দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ঝিনাইদহে পাগলাকানা এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করতেন। শনিবার পরীক্ষা শেষে তিনি বাড়িতে যান। কিন্তু ছাত্রাবাসের মালিক মারা যাওয়ার খবর পেয়ে পিতার সঙ্গে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসেন। বাড়ি ফেরার পথে পাগলাকানাই ব্যাকা ব্রিজ এলাকায় তিনি পিতার সঙ্গে সড়ক দুর্ঘটনার শিকার হন।

নিহতের বাবা আব্দুল মান্নান জানান, পাগলাকানায় ব্যাকা ব্রিজের সামনে একটি আলমসাধু ও ইজিবাইকে সাইড দিতে গিয়ে তামান্নার গলার ওড়না মোটরসাইকেলের চাকায় জড়িয়ে পাকা রাস্তার উপর পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তামান্না ও তার পিতা আব্দুল মান্নানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিন মারা যান। গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিতা আব্দুল মান্নান। ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা