× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবজি ব্যবসায়ীর মরদেহ কৃষি জমি থেকে উদ্ধার

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

সবজি ব্যবসায়ীর মরদেহ কৃষি জমি থেকে উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ ডিসম্বর)  দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারসংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং  তিনি জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতু মিয়া। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার দুপুরে স্থানীয়রা জনতার বাজারের পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের পরিবার দাবি করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা