× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোছা. নুরছাপা (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। প্রতীকী ছবি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোছা. নুরছাপা (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। প্রতীকী ছবি।

দিনাজপুরের হাকিমপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোছা. নুরছাপা (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোছা. নুরছাপা (৪৮) হাকিমপুর থানার নওয়াপাড়ার ইছহাক আলীর স্ত্রী। তিনি দায়রা মামলা নং ১৩৬৬/২৩ ও জিআর নং ৬৮/২৩ (মাদক মামলা) এ বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল আনুমানিক রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রবিবার দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান জোরদার রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা