× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেট কারের মুখোমুখি দুই মোটরসাইকেল, আহত ৩, নিহত ১

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭ পিএম

প্রাইভেট কারের মুখোমুখি দুই মোটরসাইকেল,  আহত ৩, নিহত ১

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট কারের মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল রিমন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের। গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেলে থাকা  ৩ আরোহী। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির সান্তাহার পূর্ব ঢাকা রোডে ইত্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সান্তাহার থেকে আদমদীঘি অভিমুখে যাচ্ছিল দুই মোটরসাইকেল। সেখানে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারে সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই মোটরসাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন উপজেলার কাশিমালা গ্রামের উজ্জ্বল প্রামানিকের ছেলে। আহতরা হলোÑ উপজেলার শিয়ালশন গ্রামের মিলনের ছেলে মোস্তাকিম (২৩), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের পুনঘরদীঘি গ্রামের জুয়েলের ছেলে রাহিম (২০) ও একই গ্রামের লিটনের ছেলে তৌফিক (২২)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার ও দুই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণে আইনি প্রক্রিয়া চলছে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা