× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে খায়ের কোম্পানির অফিসের নাইট গার্ডকে হত্যা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২ পিএম

গভীর রাতে খায়ের কোম্পানির অফিসের  নাইট গার্ডকে হত্যা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের কোম্পানির একটি অফিসে তালা ভেঙে ঢুকে দায়িত্বরত নাইট গার্ডকে হত্যা করে নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্ত অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন সরকার তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে। পরে অফিসে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়দের ধারণা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল ওয়াদুদ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা